• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আমেরিকান ডলারসহ দুই প্রতারক আটক

সিসি নিউজ, ৩ ডিসেম্বর।। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র‌্যাবের সদস‌্যরা আমেরিকান ডলারসহ প্রতারক চক্রের দুই সদস‌্যকে আটক করেছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবলিয়া থেকে তাদের আটক করা হয়।

আটক ডলার চক্রের প্রতারকরা হলেন, ওই ইউনিয়নের সুকাতুপাড়ার মৃত আব্দুল জব্বারের পুত্র জাহিদুল ইসলাম (৪৬) ও উপজেলার সংগলশী ইউনিয়নের সংগলশী গ্রামের মৃত তছর উদ্দিনের পুত্র ইছান আলী (৬০)। এ সময় তাদের কাছ থেকে ১৭৯ (একশত উনআশি) অবৈধ আমেরিকান ডলার এবং বৈদেশিক ডলার/মুদ্রা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল আটক করা হয়।

একই রাতেই নীলফামারী সদর থানাধীন টুপামারী ইউনিয়নের দক্ষিন কিসামত দোগাছী গ্রামস্থ বাইপাস রোড মসজিদের সামনে থেকে শফিকুল ইসলাম (৩১) নামে এক মাদক ব‌্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৭ (সাতচল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইলসেট আটক করা হয়। আটক শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুস সামাদের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ