• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আমন ধান ক্রয় শুরু

নীলফামারী, ৩ ডিসেম্বর॥ নীলফামারীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তালিকা থেকে অ্যাপসের মাধ্যমে লটারি করে বাছাই করা হচ্ছে কৃষকদের। লটারিতে স্থান পাওয়া কৃষকদের প্রতিমণ ধান সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা দরে কেনা হচ্ছে। এতে একজন কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন।
আজ মঙ্গলবার বিকালে জেলা সদরের খাদ্য গুদামে ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান, খাদ্যগুদাম কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, জেলার ছয় উপজেলা ও চার পৌরসভায় এবার উম্মুক্ত লটারীর মাধ্যমে বাছাই করে প্রতি কৃষকের কাছ থেকে এক মেট্রিকটন করে মোট ১২ হাজার ৮০৭ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। কৃষকরা প্রতি কেজির দাম পাবেন ২৬ টাকা দরে। ক্রয় অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ