• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাখিউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল হাসেম। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন। এর আগে মঙ্গলবার সকালে বিএসএফ’র গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসালাম। মৃত আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে আবুল হাসেমসহ ৪/৫জনের একটি দল গরু আনার উদ্দেশে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তাল মারী এলাকার ২০০গজ ভিতরে প্রবেশ করে। আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফ’র সয়তালমারী ক্যাম্পের বিএসএসফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসেম। পরে সঙ্গিরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, রংপুরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ