• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল, ৬ ডিসেম্বর।। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজন নারী। হতাহতদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ওসি কাজী আইবুর রহমান জানান, সকালে সেতুর পূর্ব দিকের টোলপ্লাজার কাছে একটি কাভার্ডভ্যানের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরো জানান, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এসময় আহত হন তাদের সঙ্গে থাকা আরো দুইজন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ