• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পেঁয়াজ বিক্রিতে নামছেন পুলিশের স্ত্রীরা

সিসি ডেস্ক, ৭ ডিসেম্বর ।। পুলিশ কর্মকর্তাদের স্ত্রীদের দিয়ে গঠিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চট্টগ্রাম মহানগর শাখা সাশ্রয়ী দামে জনসাধারণের কাছে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে। আর এ লক্ষ্যে আজ থেকে পাঁচটি থানার প্রতিটিতে দিনে এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক শিউলি ভৌমিক জানান, প্রতিকেজি পেঁয়াজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, কোতোয়ালী, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও ও ইপিজেড থানা পুলিশের সহযোগিতায় ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রির কার্যক্রম প্রাথমিকভাবে এক সপ্তাহ চলবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির ডিসি (সদর) শ্যামল কুমার নাথ বলেন, চট্টগ্রাম পুনাকের নিজস্ব তহবিল থেকে আমদানিকারকদের পেঁয়াজ কিনে বিনা লাভে তা জনসাধারণের কাছে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের স্ত্রী পদাধিকার বলে চট্টগ্রাম নগর পুনাকের সভাপতি ও উপ-কমিশনার (সদর) এর স্ত্রী হয়ে থাকেন সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ