• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। আপিল বিভাগ থেকে মেডিকেল রিপোর্ট দেয়ার আদেশ দেবার পরও সময়ক্ষেপন করে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি আটকে রাখার প্রতিবাদ এবং দ্রুত মুক্তি দিয়ে সুচিকিৎসা করার দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে জেলা যুবদল।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারন সম্পাদক ইদ্রিস আলী, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা, সহ সভাপতি মাসুদ রানা বাবু, যুগ্ম সম্পাদক টিপু খান, বেলাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ সাংগঠনিক সম্পাদক হুমাযুন কবির, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক সাজু, পৌর যুবদলের সম্পাদক ইনসান আলী, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ