• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেবার মানসিকতা নিয়ে কাজ করুন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। সেবার মন মানসিকতা নিয়ে কাজ করুন। মনবতার মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে কমিউনিটি স্বাস্থ্য সেবা চালু করেছেন। এলাকার কোন মানুষ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। চিকিৎসকদের উদ্দেশে শনিবার সকাল ১০টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান, রৌমারী স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমন্ডার আলহাজ আব্দুল কাদের, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার নজরুল ইসলাম,রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা প্রমূখ।
পরে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওর্য়াড ঘুরে দেখেন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ