• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফাইনালে সৈয়দপুর ক্রিকেট ক্লাব

।। রাকিব হাসান ।। নীলফামারীর সৈয়দপুরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত মরহুম ইমতিয়াজ আহমেদ ইন্টু স্মরনে টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের ২য় ম্যাচে দুপুর ১১ টায় মুখোমুখি হয় সৈয়দপুরের শক্তিশালী দল সৈয়দপুর ক্রিকেট ক্লাব ও পঞ্চগড় ক্রিকেট একাডেমী।

টান টান উত্তেজনা। মাঠজুড়ে যেনো আন্তর্জাতিক ম্যাচের ইমেজ। দর্শকের উপচেপড়া ভিড়। আজ শনিবার (৭ ডিসেম্বর ) স্থানীয় রেলওয়ে মাঠে টানটান উত্তেজনাকর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে সৈয়দপুর ক্রিকেট ক্লাবের শারফারাজ মিন্টু ৩ উইকেট নিয়ে প্রথমে পঞ্চগড় ক্রিকেট একাডেমীকে চাপে রাখলেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে পঞ্চগড় ক্রিকেট একাডেমী।

লো স্কোরিং ম্যাচে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি সৈয়দপুর ক্রিকেট ক্লাবের। ১১ রানেই উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে দেয় পঞ্চগড়। পরবর্তীতে তাদের বোলিং তোপে মিডেল অডারের কোনো ব্যাটসম্যানই পিচে দাড়াতে পারেনি। দ্রুত পাচঁ উইকেট হারিয়ে চাপের মুখে পরে সৈয়দপুর ক্রিকেট ক্লাব।

তখনি দলের ভার নিজ কাধে তুলে নেন অলরাউন্ডার সাকলাইন। সাকলাইনের ব্যাটিং তান্ডবে দিশেহারা হয় প্রতিপক্ষের বোলারা। ২৭ বলে অপরাজিত ৫৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে খাদের কিনারা থেকে নিজের দলকে টেনে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। সেই সুবাধে ১ ওভার হাতে রেখেই ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব । ফলে ২ উইকেটে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে সৈয়দপুর ক্রিকেট ক্লাব।ব্যাট হাতে ৫৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় সাকলাইন।

উল্লেখ্য নভেম্বরের ২২ তারিখ উদ্বোধন হয় এই টুর্নামেন্টটি। বিভিন্ন জেলার মোট ২৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।আগামী সোমবার (৯ ডিসেম্বর) ফাইনালে সৈয়দপুর ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ন্যাশনাল ক্রিকেট ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ