• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩৫

সিসি ডেস্ক, ৮ ডিসেম্বর ।। ভারতের দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি কারখানায় রবিবার ভোর ৫ টা নাগাদ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দেশটির ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট কাজ করছে। সেই সঙ্গে চলছে উদ্ধার কাজও।

এনডিটিভি জানিয়েছে, আগুনে নিহতদের বেশির ভাগই ওই কারখানার কর্মী। তারা ঘুমিয়ে ছিলেন।

কর্মকর্তারা বলছেন, ৫০ জনের বেশি কর্মী ফ্যাক্টরিতে ছিলেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাম মনোহর লোহিয়া ও হিন্দু রাও হাসপাতালে ২০ জনকে নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল বলেছেন, আহতদের চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ