• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা

সিসি নিউজ, ৮ ডিসেম্বর ।। প্রায় ২৫ হাজার মানুষের উপস্থিতিতে নীলফামারীর ডোমারে হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা। রবিবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত পশ্চিম বোড়াগাড়ি পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে দেশের বিভিন্ন জেলা হতে আসা সুদর্শন ঘোড়ার এ প্রতিযোগীতার আয়োজন করে বোড়াগাড়ি যুব ঐক্য পরিষদ।
এলাকাবাসী আলহাজ্ব আব্দুল্লা হেল কাফির সভাপতিত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতা শেষে এ গ্রুপে প্রথম হয়েছে রংপুরের মোহসিন ও ২য় হয়েছে ডোমারের কাফি, বি গ্রুপে প্রথম হয়েছে নীলফামারীর লিটন ও ২য় হয়েছে পঞ্চগড়ের সাহাজাহান, সি গ্রুপে প্রথম হয়েছে পাঁচপিরের আয়নাল ও বোড়াগাড়ির বাবু এবং ডি গ্রুপে প্রথম হয়েছে ডোমারের বেলাল ও ২য় হয়েছে নওগার মিঠুন। প্রথম স্থান অধিকারীদের ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও ২য় স্থান অধিকারীদের ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগীতায় মোট ৪০ টি ঘোড়া ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ