• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়, ৯ ডিসেম্বর ।। উত্তরাঞ্চলে বইছে কনকনে হিমেল হাওয়া। ‌যাতে জবুথবু অবস্থা স্থানীয়দের। হিমালয়ের কোলঘেঁষা হওয়ায় গেলো কয়েকদিন থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমছে।

শীতে সবচেয়ে দুর্ভোগে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে মাঝামাঝি থেকে শেষের দিকে আরও দুইবার এ অঞ্চলে মাঝারি আকারে শৈত প্রবাহ বইতে পারে।

এর আগে রোববার সকালে দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। কয়েকদিন ধরেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ উপজেলায় ২১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তেঁতুলিয়ার শালবাহান এলাকার পাথর শ্রমিক সাদেকুল ইসলাম বলেন, আমাদের এখানে প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে। এবার তেমন কুয়াশা নেই। তবে সন্ধ্যার পর থেকে তীব্র শীত অনুভূত হয়। সকালের পর থেকে রোদের কারণে শীতে তেমন কষ্ট হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ