• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত (ভিডিও)

সিসি নিউজ, ৯ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে আজ সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করা হয়। “আমরা দুর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ১০ টা থেকে শুরু হয়ে মানববন্ধন কর্মসূচি চলে প্রায় ঘন্টাব্যাপী। মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,সাংবাদিক, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, সততা সংঘের সদস্য, বিএনসিসি’র সদস্যসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ ও সদস্য কামরুন নাহার ইরা, মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
পুরো আলোচনা সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যক্ষ মো. ফারুক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ