• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর মানবাধিকার ব্যুরো’র বিশ্ব মানবাধিকার দিবস পালন

সিসি নিউজ, ১২ ডিসেম্বর ।। সারাদেশের মত সৈয়দপুরে ও বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যুরোর কার্যালয়ে সুখের পায়ড়া উড়িয়ে আড়ম্বর পূর্ণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসনাত ও ব্যুরোর উপদেষ্টা সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ব্যুরোর সদস্য, অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশা শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে ব্যুরোর সভাপতি গোলাম রব্বানী লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ব্যুরোর সাধারন সম্পাদক সাংবাদিক এম এ করিম মিস্টার, সহ সভাপতি আখতারুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. নূর- আইন-ইকবাল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোস্তাফিজা হোসেন শিলা, ডা. মো. আব্দুল্লাহ. ডা. মো.শফিয়ার রহমান, আকবর -ই আজম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যুরোর প্রেস ও তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আমিরুল হক আরমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ