• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী জেলার সর্বোচ্চ ভ‌্যাট দাতা হলেন তারিক

সিসি নিউজ, ১৩ ডিসেম্বর ।। নীলফামারীর জেলার সর্বোচ্চ ভ‌্যাটদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দপুর শহরের মেসার্স আলহাজ্ব কুতুব এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী মো. তারিকুল আলম তারিক। মেসার্স আলহাজ্ব কুতুব এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী মো. রিকুল আলম তারিককে সর্বোচ্চ ভ‌্যাটদাতার সম্মাননা ম্মারক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান এমপি।
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০১৯ উপলক্ষে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সেমিনার ও সর্বোচ্চ ভ‌্যাটদাতাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল আলম, জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) হাফিজ আহমেদ মুর্শেদ, রংপুর মেট্টো পলিটন পুলিশের পুলিশ কমিশনার আলীম মাহমুদ বিপিএম।
মেসার্স আলহাজ্ব কুতুব এন্ড সন্সের স্বত্ত্বাধিকারী মো. তারিকুল আলম তারিক ২০১৭- ২০১৮ অর্থবছরে নীলফামারীর জেলার শ্রেষ্ঠ ভ‌্যাটদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় সৈয়দপুর উপজেলাবাসী এবং গণমাধ্যমকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। তারিকুল আলম তারিক সৈয়দপুর পৌরসভা এলাকার বাসিন্দা মরহুম কুতুব-উল-আলম কুতুরের তৃতীয় পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ