• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে ৮ লাখ ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৪

কক্সবাজার, ১৩ ডিসেম্বর ।। কক্সবাজারের টেকনাফে আট লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী এ সংস্থার দাবি- উদ্ধারকৃত ইয়াবার চালানটি চলতি বছরের সবচেয়ে বড় চালান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার র‌্যাব-৭ এর চট্টগ্রাম জোন।

গ্রেফতার চারজন হলেন- নুর আলম ওরফে নুর হাফেজ (৩০), মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) এবং সৈয়দ আলম কালু (৪৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, ইয়াবা ব্যবসায়ী নুর হাফেজের নেতৃত্বে টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার এ চালানটি বাংলাদেশে আনা হয়। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও রোহিঙ্গা নাগরিক আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি দেশি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ