• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরের ওপর ট্রাক উল্টে পড়ে নিহত ২

কুষ্টিয়া, ১৩ ডিসেম্বর ।। জেলার দৌলতপুরে বালি ভর্তি একটি ট্রাক উল্টে ঘরের ওপর পড়ে ২জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমদহ গ্রামের মানিক ফকির (৬৫) ও একই এলাকার মরিয়ম পারটেক্স কারখানার কর্মচারী আব্দুর রহিম (৪৫)।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে বালি ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে আমদহ গ্রামের রাস্তা সংলগ্ন মানিক ফকিরে টিনের ছাপরা ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা মানিক ফকির ও আব্দুর রহিম চাপা পড়ে ঘনাস্থলেই নিহত হন।পরে শুক্রবার ভোররাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের উদ্ধার করে।

দূর্ঘটনায় নিহতের ঘটনায় দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, ড্রাম ট্রাক উল্টে ঘরের ওপর পড়ে দু’জন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং ড্রাম ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ