• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন

সিসি নিউজ, ১৪ ডিসেম্বর ।। নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস ওই ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করেছে। গত ১২ ডিসেম্বর বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ওই মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের আনুষ্ঠাানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন। এতে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাশেম।
বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওই শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আজিজুল বারী বসুনিয়া।
ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী ওই মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণে অংশ নিচ্ছে। মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আজিজুল বারী বসুনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ