• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে সাংবাদিকের বাবার উপর হামলা

জয়পুরহাট, ১৪ ডিসেম্বর ।। ডিবিসি নিউজ টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদিরের বাবা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে বেদম মারপিট করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘর্টনা ঘটে।

আহত আবু তাহের জয়পুরহাট জেলা ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের নেতা ও ডিবিসি নিউজ প্রতিনিধি শামীম কাদিরের বাবা।

প্রতক্ষ্যদর্শীদের সুত্রে জানা যায়, শ্রমিক নেতা আবু তাহের তাঁরা ট্রাক টার্মিনাল এলাকায় ভাড়া নেওয়া গাড়ীগুলোকে টাকা পরিশোধ করতে গেলে জয়পুরহাট জেলা ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের নেতা আনিছুর রহমান ও মিজানুর রহমান মোশারফসহ অজ্ঞাত কয়েক জন অতর্কিত হামলা চালিয়ে বেদম মারপিট করে। এ সময় তার কাছে থাকা পরিবহন ব্যাবসার প্রায় দেড় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আহত আবু তাহের। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহরিয়ার খান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ