• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ঝিনাইদহ, ১৫ ডিসেম্বর ।। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।

নিহতরা হলেন, মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার ছেলে কলেজ ছাত্র হাসিবুল ইসলাম। নিহত হাসিবুল মহেশপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে স্থানীয়রা জানিয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় বাবা ছেলে নস্তি বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে মাঠের মধ্যে আসলে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রিবাহী বাস তাদের চাপা দেয়। এতে হাসিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুত্বর আহত হয় বাবা মহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোরে নেওয়ার পথে চৌগাছায় পৌছালে তিনিও মারা যান।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ