• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি প্রতিষ্ঠানে প্রি-পেইড মিটার লাগানোর নির্দেশ

ঢাকা, ১৭ ডিসেম্বর ।। জাতীয় সংসদ ভবন সহ দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে বিদ্যুৎ বিল গ্রহণের জন্য প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বর্তমান সরকারের ২২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য গণমাধ্যমের সামনে তুলে দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ বিলের বিষয়ে প্রায়ই সমস্যা হয়। প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ইমিডিয়েটলি (অবিলম্বে) এখানে (সংসদ ভবনে) সকল ভবনে বা সকল কারেকশনে প্রি- পেইড মিটার লাগান। প্রি- পেইড মিটার ইদানীং আমাদের অনেক জায়গায় লাগানো হচ্ছে। আমাদের সংসদ ভবনগুলোতে, অফিসগুলোতে, বাসভবনগুলোতে-সর্বত্র ফ্রি প্রি- পেইড মিটার লাগান, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

যেহেতু সারাদেশে প্রি- পেইড মিটার লাগাচ্ছি, তাহলে এখানে লাগাব না কেন, এখানেও লাগাব, প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন পরিকল্পনামন্ত্রী।

এসময় দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষা শিক্ষার প্রতিও জোর দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী জানান, বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি জোর দেয়ার জন্য আইসিটি বিভাগকে বলেছেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, তোমরা (আইসিটি) তো শিখাচ্ছ দুটো ভাষা। আরবি, ফরাসি, জাপানি-এগুলো শিখাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ