• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কম্বল নিয়ে শীতার্তদের বাড়িতে খানসামা’র ইউএনও

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) ।। সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে থাকেন শীর্তাতরা আর শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে প্রতিরাতে কম্বল নিয়ে তাদের বাড়িতে বাড়িতে ছুটে যাচ্ছেন দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল- ইসলাম।

দিনের বেলায় দাফতরিক কাজ করে রাতে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন শীতার্ত মানুষের কাছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসা কম্বল নিজে উপস্থিত থেকে বিতরণ করছেন ইউএনও মাহবুব।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে গোয়ালডিহি আশ্রয়ণ,নলবাড়ী গুচ্ছগ্রাম, সহজপুর ও হোসেনপুর মন্ডলপাড়া এতিমখানাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পিআইও মাজহারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মন্জুর মোর্শেদ,ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ ও হাফিজ সরকারসহ ইউপি সদস্যগণ।

প্রকৃত পক্ষেই যেন অসহায় মানুষরা কম্বলগুলো পান সে জন্য ইউএনও নিজে কম্বল বিতরণ করছেন। এসব কম্বল পেয়ে হাসি ফুটছে শীতার্তদের মুখে।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষদের মাঝে প্রত্যন্ত এলাকায় গিয়ে কম্বল তুলে দিচ্ছি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ