• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শীতের তীব্রতা কমার আগেই নামবে বৃষ্টি

সিসি ডেস্ক, ২২ ডিসেম্বর।। হাড় কাঁপানো শীতের সাথে শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন। দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়াই এমন। কনকনে ঠাণ্ডায় বিপাকে মানুষ। দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে শীতের তীব্রতা কমতে না কমতেই নামতে পারে বৃষ্টি- এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকু ওয়েদার।

রোববার সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, বুধবার রাতে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য এখনো কম থাকায় সারাদেশেই ঠাণ্ডা অনুভূতি বেশি, রয়েছে আগের মতোই। এটা দু’ এক দিনের মধ্যে কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন (সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টা পর্যন্ত) অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গার উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমতে পারে। সারাদেশে দিনে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।

পরের ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এসময় শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ