• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টিসিবির পেঁয়াজ এখন ৩৫ টাকা

সিসি নিউজ, ২৩ ডিসেম্বর।। রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি করবে।

রোববার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, তারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

‘পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ সোমবার থেকে ৩৫ টাকায় বিক্রি হবে। দাম নিয়ন্ত্রণে আমরা রাজধানীতে আমদানিকৃত পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করতাম,’ বলেন তিনি।

টিসিবির বাজার পর্যবেক্ষণ অনুযায়ী- প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ রোববার বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকায় এবং স্থানীয় বাজারে পেঁয়াজ ৯০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর এর দাম বাড়তে শুরু করে। অন্যদেশ থেকে আমদানি এবং স্থানীয় পেঁয়াজ বাজারে আসার পর সম্প্রতি এ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যটির দাম কমতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ