• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পঁচানাল খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

সিসি নিউজ, ২৩ ডিসেম্বর।। সারাদেশে একযোগে নদ-নদী, খাল, জলায়শসহ অন্যান্য সরকারি জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ওই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ সোমবার নীলফামারীর সৈয়দপুরে পঁচানালা খালের দুই পাশ দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথমদিনে আজ সোমবার পঁচানালা খালের গোলাহাট ডাঙ্গাপাড়ায় দুই পাশের ১০/১২টি অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়েছে। গুড়িয়ে দিয়েছে পাতাকুঁড়ি বিনোদন পার্কের সীমানা প্রাচীর। নীলফামারী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সৈয়দপুর পনি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পচানালা খালটি প্রায় ২০০ বছর আগে জমিদার পচা সরকার খনন করেন। এলাকার সেচ সংকট ও বর্ষার পানি নিষ্কাশনের জন্য মূলতঃ খালটি খনন করা হয়। পচানালা খালটি নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়ন থেকে সৈয়দপুর শহর ঘেঁষে রংপুরের বদরগঞ্জ পর্যন্ত গিয়ে চিকলী নদীতে মিশেছে। ওই পচানালা খালটির দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার এবং প্রস্থ১০০ ফুট। দীর্ঘদিন যাবৎ সেটি সংস্কার কিংবা খনন হয়নি। উপরন্ত পানি উন্নয়ন বোর্ডের সঠিক নজরদারি অভাবে পচানাল খালের পাড় দখল করে দিনের পর দিন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। খালের জায়গায় দখল করে সীমানা প্রাচীর নির্মান করেছে স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারী প্রতিষ্ঠান এবং অনেকে ব‌্যাক্তি দোকানপাট ও বাসাবাড়ি তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ