• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শৈত্যপ্রবাহ: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.২

সিসি নিউজ, ২৫ ডিসেম্বর ।। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৯ ডিসেম্বর চুয়াডাঙ্গায় পারদ নামে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

অপরদিকে ২৪ ঘন্টার ব্যবধানে ৩ ডিগ্রী তাপমাত্রা নেমে গেছে নীলফামারীতে। জেলার ডিমলা আবহাওয়া অফিস জানায়, আজ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। যা গতকাল ছিল ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, নীলফামারীতে আজকের তাপমাত্রা রয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা গতকালের চেয়ে ২ দশমিক ৪ ডিগ্রী ডিগ্রী কমেছে। তবে সূর্যের দেখা মিললেও কোন উত্তাপ নেই রোদের।
হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় কনকনে শীতে কাবু হয়ে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবি মানুষরা। শীতের হাত থেকে রক্ষা করতে কৃষকরা তাদের গোবাদি পশুগুলোকে চট দিয়ে ঢেকে রেখেছে।
হাসপাতালগুলোতে শীতজনিত রোগির সংখ্যা বেড়েছে। জেলায় প্রতিদিন গড়ে ৮০-৮৫ জন রোগি ভর্তি হচ্ছে। এসব রোগির মধ্যে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি।

এদিকে আবহাওয়াবিদরা আভাস দিয়েছিলেন, ২৬ ও ২৭ ডিসেম্বর হালকা বৃষ্টির পর ২৮ তারিখ থেকে আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হল তার আগেই।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে দুদিন দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা আরেকটু কমতে পারে। শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রা পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ