• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধার এমপি ইউনুস আলী আর নেই

গাইবান্ধা, ২৭ ডিসেম্বর ।। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. ইউনুস আলী সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব জানান, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন ডা. মো. ইউনুস আলী সরকার। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ