• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্ষমা চাইলেন সানি লিওন

বিনোদন ডেস্ক।। তার জন্য এমনটা হবে ভাবতে পারেননি তিনি নিজেও। সিনেমা করেছেন অনেক। একাধিক ছবিতে আইটেম ডান্স করেছেন তিনি। কিন্তু এভাবে কখনো কারো অস্বস্তির কারণ হয়ে ওঠেননি। তাই শেষমেশ ক্ষমাই চাইলেন সানি লিওন। তার একটি ছবির জন্য চরম অস্বস্তিতে পড়েছেন দিল্লির এক বাসিন্দা। সানি লিওনকে চেয়ে একের পর এক ফোন যাচ্ছে তার কাছে। তাই ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী।

অন্তত শ’তিনেক ফোনে বিরক্ত দিল্লির যুবক পুণীত আগরওয়াল। শেষমেশ পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২৬ জুলাই তার কাছে প্রথম ফোনটি আসে। সানি লিওনকে চাওয়ায় একটু অবাক হন তিনি। তবে ভেবেছিলেন কেউ বোধহয় তার সঙ্গে মজা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন ব্যাপারটা মোটেই মজার নয়। এরপর জানতে পারেন সদ্য রিলিজ হওয়া ছবি ‘অর্জুন পাতিয়ালা’-তে তার ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে।

গত কয়েকদিনে এরকম কয়েকশ’ ফোন এসেছে তার নম্বরে। পুণীত খোঁজ নিয়ে জানতে পারেন, ছবিতে একটি দৃশ্যে সানি লিওন তার ফোন নম্বরটি ছবির অন্য একটি চরিত্রকে দিচ্ছেন। আর সেই নম্বরটি হল এই পুণীত আগরওয়ালের নম্বর। এরপর থেকেই সানি লিওনের ভক্তকুল ঝাঁপিয়ে পড়েছে। এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে হেনস্তার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন তিনি।

এই প্রসঙ্গে সানিকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ