• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদলে গেছে খানসামার গ্রামীণ জনপদের কাঁচা রাস্তা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) ।। নিয়মিত তদারকির কারনে দিনাজপুরের খানসামায় ২০১৯-২০ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪০ দিন ব্যাপী গ্রামীণ রাস্তা সংস্কার, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে মাটি ভরাটের ৫৪টি উন্নয়ন প্রকল্পের কাজে গ্রামীণ জনপদে এসেছে পরিবর্তন।

গত ৯ নভেম্বর ইজিপিপি প্রকল্পের আওতায় এসব রাস্তা সংস্কারের ফলে পাল্টে যাচ্ছে উপজেলার গ্রামীন মানুষের যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার মান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ১ কোটি ৭০ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে ২১২৪ জন শ্রমিক ৬টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কাঁচা রাস্তাা সংস্কার, নির্মাণ ও স্কুল-কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে মাটি ভরাট প্রকল্পের কাজ চলছে যা প্রায় শেষের দিকে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়মিত নজরদারির মাধ্যমে এসব উন্নয়ন কাজ বাস্তাবায়ন হওয়ায় বদলে যেতে শুরু করেছে এলাকাবাসীর জীবন-জীবিকার মান। যেখানে পা বাড়ানোই ছিল দুঃস্বপ্ন, সেখানে আজ ছুটে চলছে ভ্যানসহ ছোট ছোট সব ধরনের যানবাহন। যাতায়াতে এসেছে আমূল পরিবর্তন।

গ্রামীণ এসব কাঁচা রাস্তা সংস্কারের ফলে এলাকার স্কুল-কলেজগামী হাজার হাজার ছাত্রছাত্রী আর এলাকার বয়োবৃদ্ধ রোগীরা যেন হাফ ছেড়ে বেঁচেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলান জানান, খানসামার বিভিন্ন গ্রামে কাঁচা রাস্তা সংস্কারের ফলে যেমন দুর্ভোগ লাঘব হয়েছে, ঠিক তেমনি এসব কাজ করে এলাকার অতিদরিদ্ররাও লাভবান হচ্ছেন। এতে এলাকায়ও ফিরে এসেছে কর্মচঞ্চলতা।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, নিয়মিত নজরদারির মাধ্যমে উপজেলায় যেভাবে রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে, সেটা অব্যাহত থাকলে দ্রুত লাঘব হবে গ্রামীণ দুর্ভোগ আর গ্রামীণ অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ