এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী (বুধবার) সকালে খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন হয়।
বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সুধীসমাজ।