• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ৩৫০ জন শিক্ষার্থীকে স্কুল পোশাক উপহার

সিসি নিউজ, ২ জানুয়ারী ।। নীলফামারীর ডোমারে বই উৎসব উপলক্ষে ৩৫০ জন শিক্ষার্র্থীকে নতুন স্কুল পোশাক উপহার তুলে দেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডোমার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক  ময়নুল হক মনু নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে  স্কুল পোশাক বিতরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোর্মা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান। এ সময় সহকারী শিক্ষক আ,ন,ম তারেক, সালমা পারভীন, শাম্মী আক্তার, মঞ্জুর মোর্শেদ কবির, সুফিয়া বেগম, উম্মে হাবিবা, সেতারা বেগম, জেসমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ময়নুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভুমিকা রেখে যাচ্ছেন। সে তুলনায় আমার পক্ষ থেকে ৩৫০ জন শিক্ষাথীকে নতুন স্কুল পোশাক দেয়া খুবই সামান্য কিছু। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য কিছু করি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

বিদ্যালয়ের শিক্ষাথীরা বলেন, গতকাল নতুন বই পেয়েছি। আজ নতুন স্কুল পোশাক পেয়ে খুবই আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ