• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস

সিসি ডেস্ক, ৭ জানুয়ারী।। চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ মঙ্গলবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মাঝারী শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। মাঝখানে কয়েকদিন বিরতি দিয়ে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সোমবার বিকেল থেকেই হিমালয় থেকে আসা হীমশীতল বাতাসে কাহিল হয়ে পড়ে সকল পেশার মানুষ।

গ্রামের শীতার্ত মানুষজন খড়কুটো জ্বেলে গভীর রাত পর্যন্ত শীত নিবারণের চেষ্টা করতে থাকে। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় ঘন কুয়াশা। আজ সকাল ৮টার আগ পর্যন্ত গোটা জেলা ঢাকা ছিল ঘন কুয়াশায়। ৮টার পর সূর্যের দেখা মিললে ঘন কুয়াশা কেটে যায়। চারপাশে ঝলমলে রোদের কারণে শীতের তীব্রতা কমতে শুরু করে। দিনভর রোদেলা আকাশ থাকায় বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা চলে। আবার সকাল থেকে দিনভর রোদ থাকার কারণে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ