• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমেরিকার তিন চিকিৎসক

এস.এম.রকি, খানসামা ।। দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ৩০টি দেশে স্বাস্থ্য নিয়ে কাজ করা রেড এইড ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল।

৮ জানুয়ারী (বুধবার) সকালে রেড এইড ইন্টারন্যাশনালের প্রতিনিধি আমেরিকান অধিবাসী রেডিওলজিস্ট ডা. মিশেল ডোরসি, এনেস্থেসিস্ট টনি ডোরসি ও রেডিওলজিস্ট ডা.এম এন হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে।

এসময় তাঁরা হাসপাতালের জরুরী বিভাগ,এনসি/পিনসি কর্ণার,ওটি রুম, লেবার রম,প্যাথলজি রুম, পুরুষ ওয়ার্ড মহিলা ও প্রসূতি ওয়ার্ড, অটিজম কর্ণার, প্রবীণ ও মুক্তিযোদ্ধা কর্ণার, মাদকসাক্ত কর্ণার,ইনসাইনেটর, ফুলের বাগান পরিদর্শন করে নরমাল ডেলিভারির মা ও শিশুকে উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা.নজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের রেডিওলজিস্ট ডা.জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু রেজা মোঃ মাহমুদুল হক, আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়সহ সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ