• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে দুই কোটি টাকার খোঁজে দুদকের অভিযান

সিসি নিউজ, ৯ জানুয়ারী।। দুদকের হটলাইন সেবা ১০৬ এ আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন দুদকের উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান। তার নেতৃত্বে আছে আরো একটি এনফোর্সমেন্ট টিম।

দুদকের কাছে তথ্য আছে, অবৈধ পন্থায় ঘুষের মাধ্যমে অর্জিত ১ কোটি ৭০ লাখ টাকা এই প্রকল্প কর্মকর্তার অফিস ও বাসায় রক্ষিত আছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের বাসা ও অফিসে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। সন্ধ্যা ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ