• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজি বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক, ১৪ জানুয়ারী।। নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। পিসিবির বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। শুধু ২টি টেস্টই নয়, ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ১টি ওয়ানডে ম্যাচও হবে। তবে এসব কিছুই হবে তিন দফার সফরে! আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে এ সিরিজ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।

পিসিবি জানিয়েছে, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে আবারও টাইগাররা যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ শেষে দেশে ফিরবে টাইগাররা।

এরপর আবারও এপ্রিলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ! ওই দফায় অনুষ্ঠিত হবে একটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ। করাচিতে একমাত্র ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। তারপর একই ভেন্যুতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৫ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এই সূচিতে উভয় দেশেরই অবস্থান ঠিক রয়েছে বলে মনে করছে পিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ