• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অবৈধ ইটভাটার মালিকদের ৫ লক্ষ টাকা জরিমানা

দিনাজপুর, ১৫ জানুয়ারী॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত অনুমোদনহীন ৫ ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। সেইসাথে ইটভাটা কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে ভ্রম্যমান আদালত। ভাটার মালিকরা নিজ ইচ্ছায় ভাটার সকল কার্যক্রম বন্ধ না করলে আবারো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভাটা ভেঙে দেওয়া হবে বলে অবৈধ ভাটা মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলমের নেতৃত্বে দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ও পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কাশেম আলী, বীরগঞ্জ থানায় একটি পুলিশের দল, বীরগঞ্জ ফায়ার সার্ভিস, নিজপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও গ্রাম পুলিশ।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম সাংবাদিকদের জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় মো. রেজওয়ানুল ইসলাম রিজু আর.এ.এস.বির ১লক্ষ টাকা, আলহাজ্ব সমশের আলীর মা বিক্স এর ১লক্ষ টাকা, মো. রশিদুল আলমের বি.টি.বির ১লক্ষ টাকা, মো. রমজান আলীর এস.আর.বি.বির ১ লক্ষ টাকা ও মো. আকতার আলীর এম.আর.বির ১লক্ষ টাকা সহ ৫টির ভাটায় ৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ