• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ, ২০ জানুয়ারী।। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে গোয়ালন্দ এক্সপ্রেস নকশিকাঁথা ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছ। এর ফলে ৯ ঘণ্টা পর সোমবার (২০ জানুয়ারি) ভোর ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রবিবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভোর ৫টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সব ট্রেন চলাচল ৯ ঘণ্টা বন্ধ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ