• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সিসি নিউজ, ২১ জানুয়ারী।। নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস ৮ দশমিক ২ ডিগ্রী এবং ডিমলা আবহাওয়া অফিস ৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এদিকে ঘন কুয়াশায় কারনে দৃষ্টিসীমা সকাল ৯টায় ৫০ মিটারের কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আঞ্চলিক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সিডিউল মেনে চলছে না ট্রেন। দূর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ফক লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে।
শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগির সংখ্যা বেড়েছে। বোরো বীজতলা কোল্ড ইনজুরির কবলে পড়ায় বোরো চাষ নিয়ে শঙ্কিত চাষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ