• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কনের মাকে নিয়ে পালিয়েছেন বরের বাবা!

সিসি ডেস্ক ।। পাত্র-পাত্রী ভেবেছিলেন স্বপ্নের মতো সুন্দর বিয়ের আসরের কথা। রাজকীয় সমারোহে সকলের সামনেই জাঁকজমকপূর্ণ বিয়ে হবে তাদের। তবে সেই বিয়েতে ছেদ ফেলে দিলেন তাদের অভিভাবকরা। কনের মাকে নিয়ে পালিয়ে গেলেন বরের বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের সুরাটে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক বছর ধরে ওই যুবক ও যুবতির পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হয়। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাদের এনগেজমেন্টও হয়ে যায়। কিন্তু বিয়ের একমাস আগেই ঘটল গণ্ডগোল।

জানা গেছে, ১০ জানুয়ারি থেকে পাত্রের বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পাত্রীর মা’র সঙ্গে তার পরিচয় ছোটবেলা থেকেই। তখন তারা থাকতেন আমরেলি জেলায়। একে অপরের প্রতিবেশি ছিলেন তারা। তখন থেকেই তাদের মধ্যে প্রেম। কিন্তু তাদের বিয়ে হয়নি।

ঘটনাচক্রে এক বছর আগে ছেলে-মেয়ের বিয়ে উপলক্ষে তারা আবারো কাছাকাছি আসেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের ছেলেমেয়ের বিয়ের দিন স্থির হয়। কিন্তু তার আগেই বাড়ি থেকে পালিয়ে যান তারা।

এত বছর পর তাদের পুরনো প্রেম জেগে ওঠেছে। একসময় যে প্রেম বড়দের জন্য পূর্ণতা পায়নি, এবার নিজেরাই সেই প্রেমকে
স্বার্থক রূপ দিলেন। তাই বেয়াই-বেয়ান হওয়ার আগে পালিয়ে বিয়ে করে স্বামী-স্ত্রী হয়ে গেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ