• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

সিসি ডেস্ক, ২৪ জানুয়ারী।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এবং বেলা ১১টায় তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে তিনি সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। পরে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তারপর বেলা ২টা ২০ মিনিটে সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ