
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বারুদহ বিলে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করেছেন মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের বারুদহ বিল খয়েরবাড়ী গ্রামের দেলদার হোসেনের পুত্র শামছুল আলম ইউনিয়ন পরিষদ থেকে ১ বৎসরের লীজ গ্রহণ করেন। লীজ গ্রহণের মাধ্যমে ওই বিলে মাছ চাষের লক্ষ্যে গত বছর আগষ্ট মাসে ওই বিলে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়েন। মাছ ছাড়ার পর থেকে খয়েরবাড়ী গ্রামের একরাম আলীর পুত্র আব্দুর রাজ্জাক মিয়া ও কাফ্রিখাল গ্রামের রহমানের পুত্র সাজু মিয়া, মোবারক আলীর পুত্র আব্দুর রাজ্জাক ও রাঙ্গা মিয়া, আব্দুর রাজ্জাকের পুত্র জাহাঙ্গীর, আব্দুর রহমানের পুত্র আছের আলী, সাবেদ আলীর পুত্র আব্দুস সাত্তার এবং মোবারক আলীর পুত্র রশিদ মিয়া দীর্ঘ দিন থেকে বিলের লীজ গ্রহণকারী ছামছুল আলমকে হত্যা সহ বিষ প্রয়োগ করে মাছ নিধন করবে মর্মে হুমকি প্রদর্শন করতে থাকে। এ ঘটনার পরের দিন বুধবার সকাল থেকে ওই বিলের মাছ মারা যেতে থাকে। এক পর্যায়ে ওই বিলের মাছ সমুদয় মারা গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং উক্ত ব্যক্তিরা পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা সৃষ্টি করেছেন মর্মে সত্যতা বেরিয়ে আসে। এ ব্যাপারে সামছুল আলম বাদী হয়ে ৮ লক্ষাধিক টাকা ক্ষতি সাধনের অভিযোগ এনে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।