• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুড়িগ্রাম, ১ ফেব্রুয়ারী।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জামাল (২১) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জামাল নারায়নপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহাদৎ।

স্থানীয়রা জানান, ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গেলে জামালকে গুলি করে বিএসএফ। ঘটনার পরপরই গুলিবিদ্ধ জামালকে নিয়ে তার পরিবারের লোকজন মামলা এড়ানোর জন্য বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। বিকেলে বাড়ি তল্লাশি করে তার লাশ উদ্ধার করে বিজিবি। জামালের পরিবারের দাবি, বিএসএফের গুলিতে গুরুতর আহত জামালকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ