• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেয়র আতিকুলের জন্ম সৈয়দপুরে

সিসি নিউজ, ২ ফেব্রুয়ারী।। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের জন্মস্থান নীলফামারী জেলার সৈয়দপুরে। ১৯৬১ সালের ১ জুলাই এ শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস কুমিল্লার জেলার দাউদকান্দি (বর্তমান তিতাস) উপজেলায়।

তার পিতার নাম মমতাজউদ্দিন আহমেদ ও মাতার নাম মাজেদা খাতুন। এই দম্পতির ৬ মেয়ে ও ৫ ছেলের মধ্যে আতিকুল সবার ছোট। আতিকুলের জন্মের সময় তার পিতা সৈয়দপুরে পুলিশের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাতে আতিকুলকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। তিনি ৪,৪৭,২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২,৬৪,১৬১ ভোট।

এর আগে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল। সেবারো একই দলের মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

মেয়র আতিকুল ইসলামের জন্মস্থান সৈয়দপুর শহর হওয়ায় আনন্দের বন‌্যা বইছে এ  শহরের মানুষদের মাঝে। মেয়রকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল সিসি নিউজকে জানান, শীঘ্রই সৈয়দপুরবাসীর পক্ষ‌্য থেকে মেয়র আতিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হবে।

অভিনন্দন জানিয়েছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান ও আওয়ামী লীগ নেতা মোকছেদুল মোমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ