• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচ দিন পর মিললো আশামনির লাশ

ঢাকা, ৬ ফেব্রুয়ারী।। রাজধানীর কদমতলীতে খালে পড়ে নিখোঁজের ৫ দিন পর শিশু আশামনির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। আশামনির লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশামণির চাচা বিল্লাল হোসেন।
গত শনিবার বল কুড়াতে গিয়ে কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে তলিয়ে যায় ৫ বছর বয়সী আশামনি। এর পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা খালে নেমে তল্লাশি চালালেও গত পাঁচদিন ধরে সফল হননি তারা।
এ কয়দিন কান্নায় বুক ভাসানো বাবা-মা এখন সন্তানের বেঁচে থাকার আশা ছেড়ে দেন। অন্তত লাশ বুকে জড়িয়ে ধরার আকুতি জানাতে আঁচল পেতেছিলেন আশামনির মা তানিয়া। এবার তার কোলে সন্তান ফিরে এলো তবে লাশ হয়েই।
এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস জানায়, খালটি কাদা ও ময়লা-আবর্জনায় ভরা। ফলে খালের আবর্জনায় তলিয়ে যাওয়ার পর থেকে সন্ধান পাওয়া যাচ্ছিলো না আশামনির।
এদিন সকালে নিখোঁজ আশামনির সন্ধানে ডি.এন.ডি খান সংলগ্ন মেরাজনগর ফারুকের গ্যারেজে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মেরাজনগর বায়তুস সালাহ জামে মসজিদ মরহুম হাজী আব্দুল লতিফ জামে মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও এইচ.ইউসুফ হাই স্কুলের শিক্ষার্থী এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন এ মোনাজাতে উপস্থিত ছিলেন। মোনাজাতের পরই দুপুরের দিকে আশামনির মরদেহ খুঁজে পায় ডুবুরিরা।
শনিবার বিকেল পোনে ৪টায় আশামনি তার মেরাজনগর ডি-ব্লক বাসাসংলগ্ন খালি জায়গায় বন্ধু ফরাজ (৬), আব্দুল্যাহ (৫), রাহিম (৫) এর সঙ্গে ক্রিকেট খেলছিল।
এ সময় পাশে ডিএনডির খালে বল পড়ে যায়। আশামনি বলটি উঠাতে গিয়ে খালের পানিতে ডুবে যায়। এসময় আশামনি আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু দেয়।
শিশু ফরাজ আশামনিকে উদ্ধার করতে আশামনিকে হাত বাড়িয়ে দেয়। এসময় ফরাজের পা পিছলে যায়। এরই মধ্যে আশামনি ডুবে যায় ও স্রোতে অন্যত্রে চলে যায়। শিশু আব্দুল্যাহ তার মায়ের কাছে সংবাদ জানায়।
শিশুর মা আসতে আসতে আশামনি নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন খালে নেমেও শিশু আশামনির সন্ধান পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ