• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় ২ শিক্ষকসহ ৯ জন বহিস্কার

গাইবান্ধা, ৬ ফেব্রুয়ারী।। এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২ শিক্ষকসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন নকলে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও কম্পিউটার প্রদর্শক সোহেল রানা নামে ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ৪ জন শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, জেলায় ১শ’ ৪টি কেন্দ্রে ২৩ হাজার ৫৮৭ এসএসসি পরীক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ২ হাজার ৭৩৫ জন, দাখিল ভোকেশনাল ৩৮৫ জন ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ