• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাকিমপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হাকিমপুর (দিনাজপুর), ৭ ফেব্রুয়ারী।। দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ কহিদুল ইসলাম নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের হামলায় এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুরুতর আহত হন।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গায় বৃহস্পতিবার রাত ২টায় ডাকাতি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আখিউল ইসলাম ও হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দের নেতৃত্ব পুলিশ কাশিয়াডাঙ্গায় রাতে ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতদল পুলিশের উপর গুলি করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুলিবিদ্ধ হয়। পুলিশ পাল্টা ডাকাতদের ওপর গুলিবর্ষণ করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ডাকাতরা পালিয়ে যায়।

নিহত ডাকাত সর্দার কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ