• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

গাইবান্ধা, ৮ ফেব্রুয়ারী।। জেলার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষক মমিনুল (৪২) ও তার ছেলে মাহিনের (১২)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মুচির টেকানি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম ও তার ছেলে মাহিন। নিহত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় গ্রামের বাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা থেকে পলাশবাড়ী আসার পথে গাইবান্ধামুখী অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ