• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরিবর্তন আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে

সিসি ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। আগামী বছর থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট হলে অ্যাকাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এ সময় অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধুর উপর এমফিল-পিএইচডি ডিগ্রির কোর্স চালুরও সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস অনুমোদন করা হয়। এছাড়া ইনস্টিটিউটের জন্য বিভিন্ন পর্যায়ে ২০ জন শিক্ষকের পদ সৃষ্টির অনুমোদন দেয়া হয়।

এছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কলেজ পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিদ্যমান বিধিতে সংশোধন আনা হয়েছে। সংশোধনে গভর্নিং বডির নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

সভায় ২ জনকে এমফিল ও ১ জনকে পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়টিও অনুমোদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ