• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার

সিসি নিউজ, ৯ ফেব্রুয়ারী।। নীলফামারীর ডোমারে এসএসসির প্রবেশপত্রে ভুলের কারণে পরীক্ষার্থী তৃষ্ণার আত্মহত্যার ঘটনায় প্রধান শিক্ষক সিরাজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে নিহত তৃষ্ণার বাবা দুলাল চন্দ্র নিজে বাদী হয়ে ডোমার থানায় একটি মামরা দায়ের করে।
এদিকে তৃষ্ণার আত্মহত্যাকে হত্যার প্ররোচণা দাবি করে প্রধান শিক্ষকের বিচার দাবি করে ডোমার চিলাহাটি সড়কের মাহীগঞ্জ বাজারে সড়ক অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ও ডোমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল ইসলাম বাবুল সেখানে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারী এসএসসির প্রবেশপত্রে বানিজ্য বিভাগের পরিবর্তে মানবিক বিভাগ আসায় নিজ বাড়িতে আত্মহত্যা করে ডোমারের মাহীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায়।
আত্মহত্যার ঘটনা তদন্তে দিনাজপুর শিক্ষা বোর্ড ও নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ