• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ মরদেহ উদ্ধার

সিসি ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। ট্রলারে করে বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনায় ১৫টি মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু। আর ৬৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরোবাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনোঅনেকে নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড জানিয়েছে, ট্রলারে ১২৫ জন ছিলেন। তারা সবাই রোহিঙ্গা।
কোস্টগার্ড সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কর্মান্ডার শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে সাগরে পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলার ডুবির ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৫০ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনো সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর পথে মালয়েশিয়াগামী একটি ট্রলার সাগরে ডুবে যাওয়ায় ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতর সংখ্যা বাড়তে পারে। এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। কেননা এখনো অর্ধশতাধিকের বেশি লোক নিখোঁজ রয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ