• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আ’লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম, আউট নাসির

সিসি ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন মহানগনর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম। অন্যদিকে বর্তমান মেয়র আ জ ম নাসির মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দেশের পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থীকে মনোনীত করে আওয়ামী লীগ। আসনগুলো হলো- ঢাকা-১০, বগুড়া-১, গাইবান্ধা-৩, যশোর-৬ ও বাগেরহাট-৪।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলরদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় এই বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ